ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

ads

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। তারা দুজনই এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের নামুইট ও দলগাছা এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো: নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে নিহাল সরদার (১৭) এবং নাটোরের লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে সিজানুর রহমান (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম এম কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী ছিল। এর মধ্যে সিজানুর নন্দীগ্রামের সিধইল গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।


পুলিশ জানায়, বুধবার সকালে নিহাল ও সিজানুর মোটরসাইকেলে করে শিমলা বাজারের দিকে যাচ্ছিল। পথে নামুইট-দলগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।’


ads
ads
ads

Our Facebook Page